← Back to Books
Deep Work
English Book

কর্পোরেট গভর্নেন্স

About Book

তখন আমি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর আঙিনায় এক নিষ্ঠাবান শিক্ষার্থী। চার্টার্ড সেক্রেটারি (সিএস) ডিগ্রির মূল লক্ষ্যই হলো এমন এক ঝাঁক দক্ষ কোম্পানি সেক্রেটারি গড়ে তোলা, যাঁরা কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন এবং দেশের প্রচলিত সব নিয়মনীতির সুচারু প্রয়োগে প্রতিষ্ঠানের সুশাসন বা ‘গুড গভর্নেন্স’নিশ্চিত করবেন। এই লক্ষ্য অর্জনে সিএস-এর পাঁচটি স্তর পার হতে গিয়ে বিপুল আইনের বই আর সরকারি গেজেটের গোলকধাঁধায় ডুব দিতে হয়।